
মোহাম্মদ আফতাব উদ্দীন
ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি)
মোহাম্মদ আফতাব উদ্দীন ২১ শে ডিসেম্বর ১৯৮২ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুরে জন্ম গ্রহণ করেন। ২০১০ সালের ১লা ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকৃত ২৮ তম বিসিএস ( নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের গর্বিত এই কর্মকর্তা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক শেষে ২০১১ সালের ডিসেম্বরে সহকারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। জনাব মোহাম্মদ আফতাব উদ্দীন তার বিস্তৃত কর্মজীবনে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ; ডেপুটি সিজিডিএফ ; অর্থ নিয়ন্ত্রক, অর্থ নিয়ন্ত্রক (বিবিধ) এর কার্যালয় ; পরিচালক, আইটি ও জনসেবা অডিট অধিদপ্তর ; এবং পরিচালক ( এম আই এস) সিএজি কার্যালয়ে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি অত্যন্ত সম্মানজনক CIPFA (২০১৬) এবং CISA (২০২৫) ডিগ্রি সফলতার সাথে সম্পন্ন করেন। মিশন অডিট ও অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনে তিনি ইংল্যান্ড, তুরস্ক, চীন, সৌদি আরব, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ভিয়েতনাম, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়া সফর করেন।

